Skip to main content

আকাশ কত উঁচুতে?

 আকাশ কত উঁচুতে? 



এই এত উঁচু আকাশ পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তা'য়ালা ক্ষমা করে দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহু আকবার। 

আল্লাহ তা'য়ালা বলেছেন,

হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন। (সূরা আত-তাহরিম:৮)

আল্লাহ তা‘আলা বলেন, হে আদম সন্তান! তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে, তোমার অবস্থা যা-ই হোক না কেন, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেবো। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবীসম গুনাহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শারীক না করে সাক্ষাৎ করো, আমি পৃথিবীসম ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। (মিশকাত:২৩৩৬)

প্রয়োজন শুধুই-

১. একমাত্র আল্লাহ তা‘আলার জন্যই তাওবা করতে হবে, লোক দেখানোর জন্য নয়।

২. কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে।

৩. কৃত অপরাধ থেকে ফিরে আসতে হবে। যদি মানুষের হক থাকে তাহলে তা ফেরত দিতে হবে।

৪. দৃঢ় প্রতিজ্ঞা করা যে, ভবিষ্যতে কখনো এরূপ কাজে জড়িত হবে না।

৫. যত দ্রুত সম্ভব তাওবা করতে হবে। এমন যেনো নাহয় তাওবা করার আগেই মৃত্যু চলে আসে!

(সূরা তাহরিম, আয়াত ৮, তাফসীরে ইবনে কাসীর) 

গুনাহ মাফের অন্যতম আরেকটি মাধ্যম হলো নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফের জন্য দুয়া করা।

কোন ব্যক্তি গুনাহ করার পর উত্তমরূপে অযু করে দু রাকআত সালাত পড়ে আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ( ইবনে মাজাহ:১৩৯৫)

আল্লাহ তাওফিক দিন।


Comments

Popular posts from this blog

Sultan Saifuddin Qutuz: Brief introduction.

  Sultan Saifuddin Qutuz: Brief introduction. Saif Ad-Din Qutuz (Arabic: سيف الدين قطز) or Saifuddin Qutuz was the Mamluk Sultan of Egypt.  The full name of Sultan Saifuddin Qutuz is Al-Malek-Muzaffar Saif Ad-Din Qutuz.  Saifuddin Qutuz was also known as Mahmud bin Mamdud.  He was a young Mamluk sultan of Turkish descent.  Sultan Saifuddin Qutuz, one of the most influential personalities in history, decorated the Egyptian lion for only one year.  Sultan Saifuddin Qutuz has made history with his heroism and bravery.  He saved the Islamic world from a catastrophe by wreaking havoc on the irresistible Mongol forces in the wilderness of Ain-Jalut.  Along with Ain-Jalut, he is also remembered.  He created a new episode in the wilderness of Ain-Jalut.  According to historians, if he had not existed, the history of the Muslim Ummah would have been written differently today.  He ruled for only one year and gave birth to a new history. ...

ইউটিউবে রোস্টার(ডিজিটাল গীবত)|

 ইউটিউবে রোস্টার(ডিজিটাল গীবত) | আসসালামু আলাইকুম।আপনারা কি জানেন গীবত কি?জানেন না? ঠিকাছে চলুন জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম।  পুরোটা পরবেন। হযরত আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করা হলো, গীবত কী? তিনি বললেন, তোমরা ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয়। পুনরায় প্রশ্ন করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে? তিনি বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৭৪।) কুরআনে এই গীবতের পরিণাম বুঝাতে ইরশাদ করেন- وَلَا يَغۡتَب بَّعۡضُكُمۡ بَعۡضًا‌ؕ اَيُحِبُّ اَحَدُكُمۡ اَنۡ يَّاۡكُلَ لَحۡمَ اَخِيۡهِ مَيۡتًا فَكَرِهۡتُمُوۡهُ‌ؕ وَاتَّقُوۡا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيۡمٌ… “আর তোমরা একে অপরের গীবত করোনা। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চই আল্লাহ তাআলা ...

Sultan Beavers (01) : The Father of Conquest.

   Sultan Beavers (01)     The Father of Conquest. Whenever a nation in the world has been attacked by an external enemy, the heroic fighters of that nation have come forward.  They gave up their highest and everything and built an irresistible resistance against the external enemy.  The Sufis sat in the mosque and prayed to Allah like a child, and the heroic fighters fought a great battle against the enemy.  In this case, the reality is revealed through the words of Sultan Alp Arsalan of the Seljuk era, he said- "I hope to God Almighty, if I am martyred, I will be buried in a dusty vulture's bag in a green bird's bag. If I win, you will not make me happy yesterday; today I will be considered better than yesterday." [1] Alp Arsalan knew that if he had been martyred, his grave would have been the vulture's stomach!  The one we are going to hear today is 'Al-Malik Al-Zahir Sultan Rukn-Ad-Din Al-Baybars Al-Bundukbadari'.  He was born in 1223/122...